পটিয়ায় প্রীতিলতার জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪৬

চট্টগ্রামের পটিয়ায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নারী নেত্রী বীরকন্যা প্রীতিলতার ১০৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল রবিবার সকালে পটিয়ার ধলঘাটে প্রীতিলতা কমপ্লেক্সে এ জন্মবার্ষিকী পালন করা হয়। প্রীতিলতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে প্রীতিলতা ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ সিদ্দিকী, আবদুর রাজ্জাক। প্রীতিলতা ট্রাস্টি বোর্ডের সদস্য অরুণ বিকাশ চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— মোহাম্মদ আলী, প্রধান শিক্ষিকা শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী, শিক্ষক নিহার বালা দে, শিপ্রা দেব প্রমুখ।