অভিষেকেই ১৮৭ রান! নতুন এক তারকার আবির্ভাবই বলতে হয় শিখর ধাওয়ানকে। বাজে ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়া বীরেন্দার শেবাগের রাতের ঘুম কেড়ে নিতে পারেন তিনি, এমনটাই এখন মনে করা হচ্ছে।
সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করা ওপেনার ধাওয়ান তৃতীয় টেস্টে কেবলমাত্র শেবাগের বদলি হিসেবেই খেলেননি। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা এলিট ক্লাবের সদস্য হিসেবে নাম লেখালেন তিনি।
অস্ট্রেলীয় বোলারদের তুলোধুনো করে ধাওয়ান দিনের প্রথম সেশনেই তিনি অংক স্পর্শ করেন।
গত প্রায় দু’বছরেরও বেশী সময় যাবত্ নির্বাচকরা এক সময় নির্ভীক ব্যাটসম্যান হিসেবে পরিচিত শেবাগের সম্ভাব্য বিকল্প একজনকে খুঁজছিলেন।
এমনকি প্রথম দুই টেস্টে ভারত জয়লাভ করলেও শেবাগ-মুরালি বিজয়ের কাছ থেকে উদ্বোধনী জুটিতে এসেছে মাত্র যথাক্রমে ১১, ১৬ ও ১৭ রান।
গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নিজ মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর একনাগাড়ে গত পাঁচ টেস্টেই পুরোপুরি ব্যর্থ হয়ে আসছেন শেবাগ।
নিজ মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি হাফ সেঞ্চুরি করতেও ব্যর্থ হন তিনি। ভারতীয় দলের সর্বশেষ বিদেশ সফর অস্ট্রেলিয়ায় আট ইনিংসে তার মোট রান ছিলো ১৯৮।
কিন্তু মোহালিতে ধাওয়ানের রেকর্ড ভঙ্গ করা ইনিংসের কারণে ভবিষ্যতে দল নির্বাচন প্রক্রিয়া হয়তোবা অনেকটাই সহজ হয়ে যাবে।
ইতোপূর্বে ২০০৪ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৯৩ বলে সেঞ্চুরি করে অভিষেক ম্যাচে অতি দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ। কিন্তু তার রেকর্ডটি ভেঙ্গে নতুন রেকর্ডের মালিক এখন ধাওয়ান।
অভিষেক টেস্টে সেঞ্চুরি করা
ভারতীয় ব্যাটসম্যানরা
লালা অমর নাথ, দিপক সোধান, কৃপাল সিং, আব্বাস আলী বেগ, হনুমান্ত সিং, গুন্ডাপ্পা বিশ্বনাথন, সুরিন্দার অমরনাথ, মোহাম্মদ আজহারউদ্দিন, প্রবীণ আমরে, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দার শেবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান।
