জয়নাল আবদিন ফারুক হাসপাতালে

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৯
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে গতকাল জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে কাশিমপুর কারাগার-২ থেকে তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। এদিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তার রোগ মুক্তি চেয়ে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।