ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসই লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এবং অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। রমজান মাস এবং ঈদ-উল-ফিতর এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
