আজকের রাশিফল

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৭:০৪
১৯ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ৫ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৬ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল, উদ্যমী ও সাহসী। দৃঢ় আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আলাপ-আলোচনায় চটপটে। আপনার ইনটুইশন প্রখর। মৌলিক উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। আবেগপ্রসূত সিদ্ধান্ত নেয়ার মারাত্মক প্রবণতা থাকতে পারে আপনার মধ্যে। সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা রচনায় আপনাকে ধীরস্থির হতে হবে। তাহলে জীবনে সাফল্যের সম্ভাবনা আপনার অনেক বেশি । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিযাত্রী ডেভিডলিভিং স্টোন, বিজ্ঞানী নরম্যান হাওয়ার্থ, প্রত্মতত্ত্ববিদ জন হাবার্ট মার্শাল, নাসরিন রিয়াজ । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ দিনটি মোটামুটি শুভ-সম্ভাবনাময়। পাওনা টাকা আদায় হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ সামগ্রিকভাবে দিনটি শুভ-সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো কারণে মন দুর্বল হতে পারে। দুর্বলতা পরিহার করার চেষ্টা করুন। পারিবারিক শান্তি অক্ষুণ্ন থাকবে। কর্মপরিধি বিস্মৃত হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ শরীর খুব একটা ভালো যাবে না। কাজকর্মে ক্লান্তবোধ করবেন। কোনো কারণেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করার চেষ্টা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। দায়িত্ব বৃদ্ধি পাবে। বেসরকারি চাকরিজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অশান্তি দেখা দিতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ বিবাদে জড়াবার আশংকা আছে। পরিবারের কারো সাথে মন কষাকষি হতে পারে। কান কথায় কান দেবেন না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক অবস্থা কিছুটা ভালো যাবে। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনা আছে। ভালো ব্যবহারের জন্য আজ অনেকেই আপনার প্রতি আকর্ষণ বোধ করবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আজ কোনো ভাল খবর পেতে পারেন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। কাজের চাপ বৃদ্ধি পাবে। নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। মাথা ব্যথায় ভোগার সম্ভাবনা বেশি। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। এক্ষেত্রে প্রতিপক্ষের মান-অভিমানকে গুরুত্ব দিন। শিক্ষিত যুবকদের উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে।