ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ

জাতীয় শিশু দিবস উদ্যাপন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৭:২৯
বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বারিধারায় ক্যামব্রিয়ান অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে গত রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা হয়। এতে শিশুরা বঙ্গবন্ধুর ছোটবেলা এবং তাঁর জীবনের ঘটনা প্রবাহ জানতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন সম্পর্ক বক্তব্য রাখেন লায়ন.এম.কে বাশার। তিনি বলেন, শিশুরা স্নেহ ও যত্নের ভেতর গড়ে না উঠলে প্রকৃত মানুষ হয় না। শুধু লেখাপড়ায় নয়। শিশুদের ভেতর দেশপ্রেম ও মানব সেবাবোধ জাগাতে হবে। দিবসটির আনুষ্ঠানিকতা শেষ করেন বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে.বাশার পিএমজেএফ।