রেসিপি

নাস্তার রকমফের

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৮:২৮
বিকেলে অফিস ফেরত কর্তা কিংবা স্কুল ফেরত বাচ্চাদের জন্য মজার কিছু না করলেই নয় কিন্তু প্রতিনিয়ত নিত্যনতুন রেসিপি খুঁজে বের করা আর তৈরি করার ঝামেলাটাও কম নয়। এই ঝামেলা সহজ করতে এ সপ্তাহে রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা দিয়েছেন চটজলদি করা যায় এমন কিছু মজার রেসিপি। আ না র সে র পা কো ড়া উপকরণ :ময়দা ১ কাপ, লবণ ১/৪ চা চামচ, বেকিং পাউডার ১ চিমটি, পনির গ্রেট করা ২ টেবিল চামচ, ডিম ১টি, ৩ স্লাইস আনারস টুকরো করা, ভাজার জন্য তেল। প্রণালি :ময়দা, লবণ ও বেকিং পাউডার একসাথে চেলে নিয়ে কোরানো পনির, ডিম ও পানি দিয়ে ব্যাটার তৈরি করি নিতে হবে। প্যানে তেল গরম করে আনারসের টুকরো ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলুন। উপরে একটু চাট মসলা ছড়িয়ে খেতে পারেন। মি ঠা গ জা উপকরণ :ময়দা ১ কাপ, লবণ ১/৪ চা চামচ, বেকিং পাউডার ১ চিমটি, চিনি ১ কাপ, পানি দেড় কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপ, ভাজার জন্য তেল পরিমাণমতো। প্রণালি :ময়দা, লবণ, বেকিং পাউডার ও পানি দিয়ে ডো তৈরি করুন। শক্ত ডো-টাকে সমান আকারে ৮টি ছোট ছোট বল বানান। একেকটা বল কর্নফ্লাওয়ারে গড়িয়ে লম্বা রুটির আকারে বেলতে থাকুন। ছুরি দিয়ে লম্বা লম্বা করে রুটির মাঝখানটা কেটে দিন। রুটির দুই মাথায় কুচির মতো ভাঁজ ফেলুন। এরপর দুই মাথা গোল করে একসাথে চেপে জোড়া লাগিয়ে দিন। এভাবে সবগুলো বানান। সসপ্যানে পানি ও চিনি দিয়ে ঘন সিরা তৈরি করে রাখুন। বানানো গজাগুলো ডুবো তেলে মাঝারি আঁচে গোল্ডেন কালার করে ভাজুন। একটা একটা করে চিনির সিরায় গড়িয়ে তুলে ফেলুন। এগুলো বক্সে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। স্পা ই সি টো স্ট উপকরণ :পানি ঝরানো টকদই ১/২ কাপ, কুচানো শশা ৩ টেবিল চামচ, কুচানা টমেটো ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাসুন্দি ১/২ চা চামচ, লবণ ১/৪ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, বাদাম কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ মটরশুঁটি ১ টেবিল চামচ, পাউরুটি ৪ পিস। প্রণালি :টকদই মসৃণ করে ফেটিয়ে তার সঙ্গে শশা, টমেটো, ধনেপাতা, কাসুন্দি, লবণ, কাঁচা মরিচ ও বাদাম কুচি মেশান। চুলায় পাউরুটি টোস্ট করে নিন। পাউরুটির উপর দইয়ের মিশ্রণ দিয়ে সাজিয়ে দিন।