সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাইবার নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল ‘সাইবার হুমকি এবং আগামী দিনের যুদ্ধ’। এই সেমিনারে যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তা জেনারেল মাইকেল হেডেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সেমিনারে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস, বাংলাদেশের সাধারণ সম্পাদক এম শোয়েব চৌধুরী। সেমিনার শেষে এম শোয়েব চৌধুরী জেনারেল মাইকেল হেডেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা বাংলাদেশের সাইবার নিরাপত্তা জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন।
