ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় বিসিএম’র কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়। ওই সভায় মেট্রোসেম সিমেন্টের এমডি ও মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ১ম সহ-সভাপতি এবং কনফিডেন্স সিমেন্টের এমডি জহির উদ্দিন আহমেদ ২য় সহ-সভাপতি নির্বাচিত হন। বিসিএমএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ফয়জুর রহমান বকুল (হিমালয় সিমেন্ট), নির্বাহী সদস্য আব্দুল খালেক পারভেজ (ডায়মন্ড সিমেন্ট), মো. মনোয়ার হোসেন (আনোয়ার সিমেন্ট), মো. খোরশেদ আলম (ফ্রেশ সিমেন্ট), আশরাফুল আমিন বাদল (হেইডেলবার্গ সিমেন্ট), পি এন আয়ার (ইনসি সিমেন্ট) এবং সাইফ রহমান (সেভেনরিংস সিমেন্ট)। - প্রেস বিজ্ঞপ্তি
