প্রথম দুই ওয়ানডের জন্য শ্রীলংকান স্কোয়াড
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (সহ-অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুশাল পেরেইরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেইরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সাচিত্রা সেনানায়াকে, উপল থারাঙ্গা, কিতুরুয়ান ভিতাঙ্গে, অ্যাঞ্জেলো পেরেইরা, শামিন্দা ইরাঙ্গা, শচিত পাথিরানা।
প্রথম দুই ওয়ানডে’র জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হল গতকাল। বিশ্রামে রাখা হয়েছে স্পিনার রঙ্গনা হেরাথকে। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিতে পারেননি সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আগামী ২৩ ও ২৫ মার্চ হাম্বানটোটায় প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের নির্বাচক সনাথ জয়সুরিয়া জানিয়েছেন, তিলকারত্নে দিলশান স্কোয়াডে থাকলেও ফিটনেসের উপর ম্যাচে তার অংশগ্রহণ নির্ভর করছে। দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেইরা ও কিতুরুয়ান ভিতাঙ্গে।
