আমিরকে আইসিসি’র ‘না’

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৬
স্পট ফিক্সিংয়ের অপরাধে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের শাস্তির মেয়াদ কমানো কিংবা পরিবর্তন করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে আইসিসি। এই ব্যাপারে আইসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন জানান, অনেকের ধারণামত আমিরের শাস্তির মেয়াদ কমানোর কোন পরিকল্পনা তাদের নেই, ‘আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম অনুযায়ী সর্বনিম্ন শাস্তি পাঁচ বছরের নিষিদ্ধাদেশ এবং এই পর্যায়ে তা কমিয়ে তিন বছর করার কোন পরিকল্পনা নেই।’ আমির এবং তার সতীর্থ খেলোয়াড় সালমান বাট ও মোহাম্মদ আসিফকে আইসিসি দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে তাদের মেয়াদ ২০১০ সালের সেপ্টেম্বর থেকে গণ্য করা হবে।