বিজেএমসিকে ঠেকালো আরামবাগ

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৭
বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলে ‘সি’ গ্রুপে সন্ধ্যার ম্যাচে অফিস দল বিজেএমসিকে জিততে দেয়নি আরামবাগ। স্বাধীনতা কাপের এই ম্যাচটিও গোল শূন্য ড্র হয়েছে। আরামবাগের বিরুদ্ধে বিজেএমসির ভাগ্য অনুকূলে ছিল না বলা যায়। ইসমাইল বাঙ্গুরা এবং মেহেদি হাসান তপু সহজ সুযোগ পেয়ে গোল করতে পারেননি। আরামবাগের আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ১৪ মিনিটে বিজেএমসির গোলকিপার আমিনুল আহত হলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।