জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চরম অনিয়ম পরিলক্ষিত হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, হাসপাতালে ২৫ জন রোগীর দুপুরের খাবার মাত্র ২৫০ গ্রাম মসুরের ডাল ও ৫০ টাকার মূল্যের সিলভার কার্প মাছ ! গত বুধবার উপজেলার একদল সাংবাদিক ও স্বাস্থ্য গ্রহীতা ফোরামের সভাপতি অরুণ কুমার সাহা আকস্মিক হাসপাতালটিতে পরিদর্শনে গেলে এই দৃশ্য ধরা পড়ে। রোগীরা জানান, খাবার নিয়ে চলছে হরিলুট। প্রতিদিন খাবার সরবরাহে চলে ব্যাপক অনিয়ম। আর এই অনিয়মের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মতিয়র রহমান জানান, খাদ্য সরবরাহের জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট বাবুর্চি দায়ী। অনিয়ম বন্ধে পদক্ষেপ নেয়া হবে ।
