কেশবপুরে গম আলু মসুরির বাম্পার ফলন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৫
কেশবপুরে চলতি বছর রবি সৌসুমে গম, আলু মুসরীসহ অন্যান্য রবি ফসলের বাম্পার ফলন হয়েছে। বোরো আবাদে উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষক রবি আবাদে ঝুঁকে পড়ে বেশি। কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেশবপুরে গত বছর বোরো আবাদ হয়েছিল ১৫ হাজার ৭৮০ হেক্টর জমি। চলতি বছর বোরো আবাদ হয়েছে ১৫ হাজার ৩৭০ হেক্টর জমি। গত বছরের চেয়ে বোরো আবাদ কম হয়েছে ৪০৯ হেক্টর জমি। পক্ষান্তরে গত বছরের চেয়ে রবি ফসলের আবাদ বেশি হয়েছে প্রায় ৩শ’ হেক্টর জমিতে। উপজেলার বায়সা গ্রামের মশিয়ার রহমান, রাজনগর বাকাবর্শি গ্রামের রেজাউল ইসলাম, মঙ্গলকোটে গ্রামের মকলেসুর রহমান, ভরত ভায়না গ্রামের আব্দুস সবুর জানান, গত বছর বোরো আবাদ করে উত্পাদন খরচও ঘরে আসেনি তারপরেও বোরো আবাদের জন্য জ্বালনিসহ অন্যান্য খরচ বেড়ে গেছে। যার কারণে গম, মুসরি, আলুসহ অন্যান্য রবি ফসলের আবাদ হয়েছে বেশি। অনুকুল আবহাওয়া ও ভাল বীজের কারণে আবাদকৃত গম, আলু, মুসরিসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হয়েছে। শ্রীরামপুর গ্রামের কৃষক নূর ইসলাম গাজী জানান, তার ৭০ শতক জমিতে উচ্চ ফলনশীল মুসরীর আবাদ করে ভাল ফলন পেয়েছেন। ভলুকঘর গ্রামের আব্দুল জলিল সরদার জানান, তিনি বোরো ধানের আবাদ কমিয়ে দিয়ে এ বছর দুই বিঘা জমিতে বারি- ২৫ ও ২৬ জাতের গমের আবাদ করে ভাল ফলন পেয়েছেন।