বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, অত্যাচর-জুলুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এখনো সময় আছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিন। তিনি শনিবার রাতে শহরের হাবেলী গোপালপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের সদ্য কারামুক্ত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
যুবদল ফরিদপুরের সভাপতি মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুকুর রহমান মাসুক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম পিংকু, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডা. আলী আকবর, জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক ঝন্টু, এএফএম কাইয়ুম জঙ্গী, শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. রাজীব হোসেন প্রমুখ।
