রামগড়ে স্কুল ড্রেস বিতরণ

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:১১
রামগড় ১৬ বিজিবি’র উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। গত রবিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ উপজেলার প্রত্যন্ত এলাকা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দ্ররিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেস বিতরণ করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মো. মাঈন উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. হানিফসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।