ডা. তানজিয়া নাহার তিনা
চলছে গ্রীষ্মকাল। প্রচণ্ড গরম আর রোদের তাপে দিনের আলো ফুটতে না ফুটতেই নাভিশ্বাস উঠছে সকলের। গ্রীষ্মে গরম তো পড়বেই। তবে গরমে কিছু সাধারণ নিয়ম মেনে চললে করা যায় স্বাভাবিক জীবনযাপন। পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা- শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া সচল রাখতে পানির কোনো বিকল্প নেই। উষ্ণ আবহাওয়ায় শরীরে পানির ঘাটতি দেখা দেয়। আর তাই নিয়মিত পানি পান করা অত্যন্ত প্রয়োজন। সবজি ও ফলমূল গ্রহণ- এই গ্রীষ্মে খাদ্যতালিকা পূরণ করা যেতে পারে শাক-সবজি ও রসালো ফলমূল দ্বারা। এতে শরীরে পানি ও বিভিন্ন খনিজ পদার্থের ভারসাম্য বজায় থাকবে এবং শরীর থাকবে ক্লান্তিহীন। ক্যাফেইন জাতীয় খাবার বর্জন করা- ক্যাফেইন শরীরকে পানিশূন্য করে তোলে। তাই গরমে ক্যাফেইন সমৃদ্ধ চা কিংবা কফি এড়িয়ে চলাই ভালো। তৈলাক্ত ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা- গরমে শাক সবজির পাশাপাশি খাদ্যতালিকায় মাছ রাখাটাই উত্তম। মাংস জাতীয় খাবার কিংবা বেশি তৈলাক্ত খাবার নানা সমস্যার তৈরি করতে পারে। এছাড়া ত্বকের যত্নে প্রতিদিন উচ্চ এসপিএফ সমৃদ্ধ সানব্লক ব্যবহার করা অত্যন্ত জরুরি।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
