আম বাগানগুলিকে সরকার নজরদারির আওতায় না রাখার কারণে রাতের বেলায় আমে বিষাক্ত রাসায়নিক কার্বাইড ও ফরমালিন মেশানো হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের হীন তত্পরতা প্রতিহত করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে চিরুনি অভিযান চালাতে হবে সকল আম বাগানে। যে সমস্ত বাগানে আমের মধ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া যাবে সে বাগানের আম সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলতে হবে এবং আম বাগানের মালিককে মোটা অঙ্কের টাকা জরিমানা করতে হবে। দ্বিতীয়বার একই মালিকের বাগানের আমে বিষাক্ত রাসায়নিক দেওয়ার প্রমাণ পাওয়া গেলে জেল-জরিমানা একসঙ্গে করতে হবে। বিষয়টিতে যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা সরকার গ্রহণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সদর, সিলেট ৩১০০
