কারমাইকেল কলেজে মার্কেটিং বিষয়ে মাস্টার্স কোর্স চাই

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রেষ্ঠ কলেজগুলোর মধ্যে বরাবরই প্রথম স্থানে থাকে রংপুর বিভাগের কারমাইকেল কলেজ। প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। রয়েছে বিজ্ঞান অনুষদ: গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ, কলা অনুষদ: ইংরেজি বিভাগ, ইসলামিক স্টাডিজ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইসলামের ইতিহাস বিভাগ, ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাণিজ্য অনুষদ: ব্যবস্থাপনা বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ। বিভিন্ন বিভাগে মাস্টার্স কোর্স রয়েছে। বাণিজ্য অনুষদের ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিভাগের মাস্টার্স কোর্স থাকলেও নেই মার্কেটিং বিভাগের মাস্টার্স কোর্স। এ পর্যন্ত মার্কেটিং বিভাগ  থেকে ৪টি ব্যাচ অনার্স শেষ করেছে। মাস্টার্স করার জন্য কেউ গিয়ে ভর্তি হয়েছেন অন্য কলেজে, কেউ ভর্তি হওয়ার সুযোগ পাননি। ভর্তি হতে না-পারাদের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশা। তাদের মতো হতাশায় ভুগছে পরবর্তী ব্যাচগুলো যারা অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হবে। তাই অবিলম্বে কারমাইকেল কলেজে মার্কেটিংয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

দিলীপ কুমার দাস

মার্কেটিং বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর