খালেদা জিয়াকে নৈরাজ্য ও প্রাণহানির দায় নিতে হবে : বনমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৭
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন থেকে সারাদেশে যত নৈরাজ্য ও প্রাণহানি হবে তার সব দায়িত্ব খালেদা জিয়াকেই নিতে হবে। এজন্য খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সংলাপের প্রস্তাবকে দুর্বলতা মনে করবেন না। সকল নৈরাজ্য মোকাবেলার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় এমএ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।