টুইটারের তথ্য...

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:৪২
মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের বিভিন্ন তথ্যের জন্য রয়েছে বেশকিছু ওয়েবসাইট এবং ওয়েবলিংক। এসব লিংক থেকে অনেক অজানা তথ্যই জেনে নিতে পারবেন। এ রকম কিছু লিংক তুলে ধরা হলো এই লেখায়। টুইটারের তথ্য জানতে অনেকের মাঝেই নানান ধরনের তথ্য জানার আগ্রহ থাকে অনেক বেশী। যেমন, অনেক দিন থেকে টুইটার ব্যবহার করে আসা কারো মনে হঠাত্ প্রশ্ন জাগতে পারে, তার প্রথম ফলোয়ার কে ছিল। অথবা সে কবে থেকে টুইটার ব্যবহার করা শুরু করেছিল। দুই তিন বছর ধরে টুইটার ব্যবহার করতে থাকলে এসব তথ্য সরাসরি সবসময় মাথায় থাকার কথা নয়। এই ধরনের তথ্যগুলো জানার জন্য রয়েছে কিছু ব্যবস্থা। টুইটারের নিজেরই একটি লিংক রয়েছে যেখান থেকে জানা যায় কে ছিল আপনার প্রথম ফলোয়ার। http://twitter.com/#!/first_follower এই লিংক থেকেই সে তথ্য আপনি পেয়ে যেতে পারেন। একই ধরনের কাজে আরেকটি সাইট রয়েছে যেখান থেকে প্রথম পাঁচজন ফলোয়ারের নাম জানা যায়। এই সাইটের ঠিকানা http://firstfivefollowers.com আপনি যদি কবে থেকে টুইটার ব্যবহার করা শুরু করেছেন, সেই তথ্য জানতে চান, সেজন্য আপনাকে http://www.whendidyoujointwitter.com/ সাইটে যেতে হবে। নতুন ব্যবহারকারীদের জন্য যারা নতুন টুইটার ব্যবহার করছেন অথবা টুইটার ব্যবহার করতে গিয়ে নানান তথ্য পেতে চান, তাদের জন্য খুব কার্যকরী একটি সাইট হতে পারে http://www.tweetadvisor.com। এটি মূলত একটি ব্লগ সাইট যেখানে রয়েছে টুইটার সম্পর্কিত নানান খবর, নানান মতামত, টুইটার সম্পর্কে টিপস প্রভৃতি। এখানে ‘টুইটম্যাপ’ বা ‘ম্যাপ মাই ফলোয়ার’ সম্পর্কিত লিংকও রয়েছে যেখান থেকে আপনি বিশ্ব মানচিত্রে আপনার টুইটার অ্যাকাউন্টের বা আপনার ফলোয়ারদের অবস্থানটি দেখতে পাবেন। আনফলো অলটুইটার অনেক সময়েই দেখা যায় কোনো অ্যাকাউন্ট ফলো করা বেশীরভাগই বট। অর্থাত্, কম্পিউটারাইজড অ্যাকাউন্ট যেখান থেকে সবসময় বিভিন্ন সাইটের লিংক আপডেট করা হয়। হয়তো একসময় আপনার ফলোয়ারদের সিংহভাগই এসব বট হতে পারে। এতসব অ্যাকাউন্টকে আলাদা করে আনফলো করাটা খুব মুশকিল। এই সময় কাজে আসবে আনফলো অল। সব ফলোয়ারকে আপনি আনফলো করতে চাইলে ভিজিট করুন http://www.unfollowall.com