প্রযুক্তি ব্যক্তিত্ব

এরিক বিনা

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:৪২
ইন্টারনেটের প্রসারের সাথে সাথেই ওয়েব ব্রাউজারের আবির্ভাব। ওয়েব ব্রাউজারের মাধ্যমেই ইন্টারনেট বিশ্বের সাথে যুক্ত হতে হয় সকলকে। ওয়েব ব্রাউজার হিসেবে আজকে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা সকলের কাছে পরিচিত হয়ে উঠলেও প্রথম প্রজন্মের যে কয়েকটি ওয়েব ব্রাউজার ছিল, তার মধ্যে অন্যতম মোজাইক। এফটিপি বা এনএনটিপি প্রটোকলেরও বাহত ছিল মোজাইক। ১৯৯৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সেবা প্রদান করে গেছে মোজাইক। এই মোজাইক ব্রাউজারের একজন সহ-নির্মাতা এরিক বিনা। ১৯৬৪ সালের অক্টোবর মাসে জন্ম নেওয়া এরিক বিনা ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৮৬ সালে এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৮৮ সালে। ১৯৯১ সালে তিনি এনসিএসএ-তে প্রোগ্রামার হিসেবে যোগদান করেন। সেখানে মার্ক অ্যানড্রেসেনের সাথে তিনি মোজাইক নিয়ে কাজ করা শুরু করেন এবং ১৯৯৩ সালের মার্চ মাসে মোজাইকের প্রথম সংস্করণটি তৈরি করেন। ২০১০ সাল থেকেই এই প্রতিভাবান প্রোগ্রামার সিঙ্গাপুরে বসবাস করছেন।