অনেক সময় আমাদের ওয়েব ব্রাউজার থেকেই গাণিতিক সব সমীকরণ লিখতে হয় বা সম্পাদনা করতে হয়। এই কাজের জন্য গুগল’র ক্রোম ব্রাউজারে রয়েছে বিশেষ অ্যাপ্লিকেশন ডম ইকুয়েশন এডিটর। এর মাধ্যমে ব্রাউজার থেকেই যে কোনো গাণিতিক সমীকরণ লেখা বা সম্পাদনা করা যাবে। এতে বিল্ট-ইন রয়েছে অনেক ফর্মুলা যেগুলো এক ক্লিকেই বসিয়ে দেয়া যাবে কাঙ্ক্ষিত স্থানে। টেক্স ইনপুট এডিটর দিয়েও এতে সমীকরণ লেখা যাবে। সমীকরণ লেখার পর এর আকার এবং লেআউট পরিবর্তন করার সুবিধাও রয়েছে এতে। এই অ্যাপ্লিকেশনটি কমন টেক্সট ইনপুট এবং কপি-পেস্ট সমর্থন করে। http://goo.gl/g2Yjt লিংক থেকে পাওয়া যাবে এটি।
