ক্যাডেট কলেজ ক্লাব লিট সোসাইটির যাত্রা শুরু

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:১৯

ইত্তেফাক রিপোর্ট

প্রাক্তন ক্যাডেটদের সামাজিক সংগঠন ক্যাডেট কলেজ ক্লাবের অঙ্গ সংগঠন হিসেবে ক্লাবের সদস্য, তাদের পরিবারবর্গ এবং সাহিত্যানুরাগী প্রাক্তন ক্যাডেটদের শিল্প-সাহিত্য চর্চা অব্যাহত রাখার জন্য যাত্রা শুরু করল ক্যাডেট কলেজ ক্লাব লিটারারি সোসাইটি। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবের সেমিনার হলে প্রথম আহ্বায়ক কমিটির সভায় প্রাক্তন ক্যাডেট, স্থপতি ও  লেখক শাকুর মজিদকে প্রধান করে এক বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। কো-চেয়ার হিসেবে আছেন ইকরাম কবির, কাজী আহমেদ পারভেজ ও লুতফুল হোসেন আর সদস্য সচিব অভীক সানোয়ার রহমান, কোষাধ্যক্ষ মাসুদ বুলবুল। কমিটির অন্য সদস্যরা হলেন—মিরাজুল ইসলাম, কামরুল হাসান, তাহমিনা শবনম হক, সাবিহা রহমান জিতু।