থ্রিএম লাইব্রেরি সিস্টেমে বিশেষ প্যাকেজ আনল লিটমি

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৬
সব ধরনের ক্ষেত্রেই প্রয়োজন নিরাপত্তা। ডিজিটাল এই যুগে এসে ডিজিটাল নিরাপত্তাও প্রয়োজন। এর ধারাবাহিকতায় লাইব্রেরি সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করছে লিটমি এন্টারপ্রাইজ। বিশ্বখ্যাত থ্রিএম ব্র্যান্ডের লাইব্রেরি সিকিউরিটি সিস্টেমের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে লিটমি। থ্রিএম লাইব্রেরি সিস্টেম সংশ্লিষ্ট খাতে প্রায় ৪২ বছর ধরে কাজ করছে এবং বিশ্বব্যাপী ৪৬ হাজারেরও বেশি লাইব্রেরি সিস্টেম তারা স্থাপন করেছে। তাদেরই ডিস্ট্রিবিউটর লিটমি ইতোমধ্যেই তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আরআইএফডি লাইব্রেরি সিস্টেম এবং আইএসডি স্কুলে ইএম লাইব্রেরি সিস্টেম স্থাপন করেছে। থ্রিএম লাইব্রেরি সিস্টেমে লিটমি এন্টারপ্রাইজ কয়েকমাসের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তারা প্রয়োজনভেদে মোট ৬টি প্যাকেজ রেখেছে সবার জন্য। এসব প্যাকেজের মধ্যে ডিটেকশন গেট থেকে শুরু করে সেল্ফ চেক, বুকচেক, ট্যাটল টেপ প্রভৃতি রয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এসব অফার কার্যকর থাকবে। ফোন :৮৪১৬৭১০, ০১৭৩৪৮৩৪৮০।