প্রোলিংক থ্রিজি পকেট রাউটার

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৬
কম্পিউটার সোর্স বাজারে এনেছে প্রোলিংক ব্র্যান্ডের থ্রিজি পকেট রাউটার। পিআরটি ৭০০১এইচ মডেলের এই রাউটারে একসাথে দশ জন পর্যন্ত যুক্ত হতে পারবে। এর ওয়াই-ফাই হটস্পট সুবিধা ২৫ মিটার পর্যন্ত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। এটি থ্রিজি নেটওয়ার্কও সমর্থন করে। একে এসএমএস গেটওয়ে হিসেবেও ব্যবহার করা যায়। মাইক্রোএসডি ব্যাবহার করে ফাইল শেয়ারিং সুবিধাও রয়েছে, যার ডাটা ট্রান্সফার রেট ২১.৬ এমবিপিএস। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৯,৫০০ টাকা। ফোন :০১৭৩০০০০২৭৯।