অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে বিদেশে গিয়ে পড়ালেখা করার, আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের। তবে স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হচ্ছে বিপুল খরচ যা আমাদের দেশের তুলনায় প্রায় দশগুণ। তাই ইচ্ছে থাকা স্বত্ত্বেও সকলের পক্ষে বিদেশে গিয়ে পড়াশোনা সম্ভব হয় না। একদিকে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে আর্থিক অস্বচ্ছলতা—এই বাস্তবতাকে উপলব্ধি করে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে একটি সহজ সুযোগ সৃষ্টি করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)।
শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে।
সার্টিফিকেট :এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট দেওয়া হয়।
ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে।
মান নিয়ন্ত্রণ :ডিআইআইটি ইতোমধ্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক, শ্রেষ্ঠ ফলাফল ও অধিক সংখ্যক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব গ্রিনিচ ও এনসিসি এডুকেশন, ইউকে।
ভর্তির যোগ্যতা :যেকোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাশ। এ ছাড়া ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে।
খরচ :৪.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা যা কিস্তিতে পরিশোধযোগ্য।
চাকরি সুবিধা :পাশকৃত গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের হার শতভাগ। তাছাড়াও ডিআইআইটির শিক্ষার্থীরা ড্যাফোডিল গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যাংক, সরকারি, বেসরকারি ও ম্যাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে। ডিআইআইটি’র প্রাক্তণ শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার ফার্মে কাজ করার সুযোগের পাশাপাশি শিক্ষাকালীন অবস্থায় আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্জনের সুযোগ আছে। ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করে এ সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন।
ক্যাম্পাস সুবিধা :ডিআইআইটিতে রয়েছে প্রায় ৫ হাজার বই সম্বলিত আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। এ ছাড়াও রয়েছে শতাধিক কম্পিউটার সম্বলিত আধুনিক ল্যাব।
ভর্তির সেশন :ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) এবং ২ টি শিফটে (সকাল ও সন্ধ্যা) ভর্তি নেওয়া হয়।
যোগাযোগ :বাড়ী-০৭, রোড-১৪ (নতুন), ২৯ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা।
