ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২০:৫৪
প্রশ্ন :আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ালেখা করছি। ভবিষ্যতে কি আমি ব্যাংকে আমার ক্যারিয়ার গড়তে পারব? ব্যাংকে ক্যারিয়ার গড়ে তুলতে হলে আমাকে কি কোনো কোর্স করতে হবে? ব্যাংকের চাকুরি পেতে আমি কী ধরনের পড়ালেখা করতে পারি? মোহাম্মদ জাফর উল্লাহ কাশিনাথপুর, পাবনা। উত্তর: আমাদের দেশের প্রেক্ষিতে ব্যাংকে ভালো ক্যারিয়ার গড়ে তোলা যায়। সাধারণত সরকারি সব ব্যাংকেই সব বিভাগ থেকে পড়ালেখা করেই আবেদন করার সুযোগ থাকে। বেসরকারি ব্যাংকগুলোতে অবশ্য সব ব্যাংকে সব বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকে না। ব্যাংকে ক্যারিয়ার গড়ার জন্য স্নাতক পাশ করার পর ‘বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’-এ ভর্তি হওয়া যায়। তবে সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রচুর পড়ালেখা করতে হয়। আর ব্যাংকের লিখিত পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সব ব্যাংকেই সাধারণত এসব বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে। তাই এখন থেকেই এসব বিষয়ে প্রস্তুতি নেয়া শুরু করা প্রয়োজন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]