বেকহ্যামের অস্বীকৃতি

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:৫০
ফুটবল সুপারস্টার ডেভিড বেকহ্যাম চীনের ফুটবলের ভাবমূর্তি উজ্জ্বল করার ব্যাপারে তার উপর যে প্রত্যাশা করা হচ্ছে সেটিকে খুব বেশি বড় করে দেখাতে রাজি নন। যদিও গতকাল বুধবার বেইজিংয়ে তাকে চীনে খেলাটির শুভেচ্ছা দূত হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। চীনা সুপার লিগের তরফে তাকে দেয়া এ দায়িত্বকে উচ্চাভিলাষী বলে দেখা হচ্ছে। চীনের ফুটবলে পাতানো খেলার কালিমা লেগেছে। এজন্য সেদেশের বেশ কয়েকজন খেলোয়াড়, রেফারি ও কর্মকর্তা আজীবন নিষিদ্ধ হয়েছেন। চীনের সুপার লিগের কয়েকটি ক্লাবকে জরিমানাও করা হয়েছে এবং কেটে রাখা হয়েছে পয়েন্ট। তিন বছরব্যাপী তদন্ত শেষে গতমাসে এইসব সিদ্ধান্ত নেয়া হয়। বেকহ্যাম জানান, তার লক্ষ্য হবে খেলাটিকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার ব্যাপারে কাজ করাই হবে তার লক্ষ্য। বর্তমান ক্লাব প্যারি সেন জার্মেইর বর্তমানে কোন খেলা না থাকায় ৩৭ বছর বয়সী বেকহ্যাম পাঁচদিনের সফরে চীনে ক্রীড়াদূত হিসেবে এসেছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেজিংয়ে বলেন, ‘অতীতে কি হয়েছে? আমি রাজনীতিবিদ নই। কাজেই আমি এসব নিয়ে কিছু করতে পারবো না। আমি কোন কিছু সাফসুতোর করতে আসিনি। আমি এসেছি শিশুদের ফুটবল শেখাতে এবং তাদের পেশাদার ফুটবলার হওয়ার সুযোগ করে দিতে।’ চীনে ‘লিটল বেক’ হিসেবে পরিচিত বেকহ্যাম জানিয়েছেন, তাকে এ জন্য কোন অর্থ নিচ্ছেন না। যদিও চীনা গণমাধ্যম চাইনিজ সুপার লিগ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ইংলিশ খেলোয়াড়টি বিশ্বের বড় একটি ক্রীড়া সংস্থার কাছ থেকে এ জন্য ২০ লাখ ইউরো পাবেন।