ওয়ারডাক থেকে বিশেষ মার্কিন সেনা প্রত্যাহারে চুক্তি স্বাক্ষর

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২০:৫১
আফগানিস্তানের ওয়ারডাক প্রদেশ থেকে মার্কিন বিশেষ বাহিনী সরিয়ে নেয়ার প্রশ্নে দেশটির সরকারের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ন্যাটো। এতে করে ন্যাটোর সঙ্গে আফগান সরকারের তিক্ত বিরোধের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। কারণ ওই অঞ্চলে ন্যাটো ও আফগান সেনাদের বিরুদ্ধে মানুষজনকে হত্যা করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আছে। চুক্তির আওতায় ওয়ারডাক থেকে বিশেষ বাহিনী এবং স্থানীয় পুলিশ বাহিনীকে ধাপে ধাপে প্রত্যাহার করে নেয়া শুরু হবে। এরপর সেখানকার এলাকাভিত্তিতে নিরাপত্তার ভার নেবে আফগান নিরাপত্তা বাহিনী।