ফরিদপুরে অতিরিক্ত মদ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছে আরো ১৪ জন। নিহতরা হলো, উত্তর টিয়ারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৫) এবং পার্শ্ববর্তী রাউত্নাগধাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামাল হোসেন (৪০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জিন্নাহ হোসেন ও আজিম হোসেন এবং মহব্বত হোসেন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
মৃত ফরিদুলের বড় ভাই আলামিন ও প্রতিবেশীরা জানান, ফরিদুলের ছেলের সাত দিন পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার সারারাত নাচ-গানের এক পর্যায়ে ফরিদুল ও তার ৩০/৪০ জন বন্ধু মদপান করে। মদপানের এক পর্যায়ে ফরিদুলসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ে। পরে শুক্রবার রাতে ফরিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এছাড়া জামাল হোসেন শুক্রবার রাতে মারা যায়। মারা যাওয়ার আগে শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
