মেহেরপুর সদর উপজেলার বাঁকিবাকার একটি ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, টাকা ও মোবাইল ফোন লুট হওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় সন্ত্রাসীদের হামলায় ৪ জন শ্রমিক আহত হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে।
ঘটনার রাতে ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী বাঁকিবাকার মাঠে সুজান-মনি’র ইট ভাটায় হামলা চালিয়ে শ্রমিকদের জিম্মি করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। শ্রমিকরা বাধা দিতে গেলে তাদেরকে কুপিয়ে জখম করে । এতে পাবনা জেলার রহিমপুর গ্রামের ইদু সর্দ্দারের ছেলে ইটভাটার শ্রমিক আবু তাহের (৩২), ভেগল সর্দ্দারের ছেলে রেজাউল (৩৫), মনিরুলের ছেলে দুখু ও আফজালের ছেলে শরিফ আহত হয়। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
