আমের মুকুল ঝরে যাচ্ছে

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৫০
মুকুল আর নেই। ঘন কুয়াশায় ঝরে পড়ে গেছে আমের মুকুল। মুকুল শূন্য হয়ে পড়েছে আম গাছগুলো। গঙ্গাচড়া এলাকার কৃষকরা জানান, গত কয়েকদিন আগেও মুকুলে মুকুলে ঢেকে ছিল আম গাছগুলো। অনেক আশা করেছিল এ বছর আমের উত্পাদন ভাল হবে। কিন্তু না। গত কয়েকদিন আগে অব্যাহত কুয়াশায় ঝরে গেছে আমের মুকুল। শতকরা ৭০ থেকে ৮৫ ভাগ মুকুল ঝরে গেছে। গাছে গাছে মুকুলের পরিবর্তে শোভা পাচ্ছে বোঁটা। কৃষকরা আরও জানান, মুকুল ফোটার আগে কালো কালো দানা হয়ে পড়ে গেছে মুকুল। মালিকরা জানান, গত বছরও আমের ফলন তেমন হয়নি। এবারও হবে না। এ অবস্থায় কৃষকরা হতাশ। গঙ্গাচড়াস্থ বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের সহকারি উদ্যান তত্ত্ববিদ তৌহিদুর ইকবাল বলেন, ঘন কুয়াশা আর সঠিকভাবে পরিচর্যা না করার কারণে আমের মুকুল ঝরে গেছে। ফলনে অনেক হের ফের হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, এলাকার কৃষকরা খুব একটা সচেতন না। আম গাছে সেপ্র ও সেচ ঠিকমত দিতে চায় না।