রাজশাহী কেন্দ ীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি সোহরাব হোসেন (৮২) গত বুধবার রামেক হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি সিরাজগঞ্জের গান্ধাইল গ্রামের বাসিন্দা। সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, গত ১৫ মার্চ সোহরাব হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
