স্বাধীন বাংলা মুজিবনগর সরকার ১৯৭১-এর কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, কৃষিবিদ, সমাজসেবক একেএম শফিকুর রহমান খান (বাচ্চু মিয়া) গত ১২ মার্চ হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। একইদিন বাদ আছর তার নিজ থানা তাড়াইল-এর রাউতি গ্রামের পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ সন্তান, আটজন নাতী-নাতনী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
আজ শুক্রবার বাদ আছর মরহুমের স্মরণে তার বাসভবনে (বাড়ি নং ৬১, রোড নং ৩, জনতা হাউজিং সোসাইটি, আদাবর) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
