সাভারে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। রবিবার ভোররাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬শ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটক আওয়াল, ছানোয়ার, রহিম ও শুক্কুরের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ জানায়, সাভার বাসস্ট্যান্ডে এলাকা মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে ইয়াবাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
