Word builder

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৭:২৬
Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান Preposition-এর ব্যবহার বরাবরই শিক্ষার্থীদের নিকট একটি কঠিন ও বিরক্তিকর বিষয়। শুধুমাত্র একটি preposition একটি word-এর অর্থকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। preposition শব্দ ব্যবহারকে অনেক আকর্ষণীয় ও মাধুর্যময় করে তোলে। নিম্নে কিছু মজার কৌশল প্রয়োগের মাধ্যমে বিষয়টিকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করা হলো। এভাবে preposition-এর ব্যবহার শিখলে এটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের নিকট আনন্দদায়ক হয়ে উঠবে। কৌশল: 1. preposition সংক্রান্ত কিছু কৌশল। যে সকল word কোন কিছুতে লেগে থাকা বুঝায় এসব word- এর পর ‘to’ prepositionটি ব্যবহার করতে হয়। যেমন: 1. Adhere to - (লেগে থাকা) 2. stick to - (লেগে থাকা) 3. Cling to - (লেগে থাকা) 4. confirm to (লেগে থাকা) Example: You must adhere to the rule of this institution. কৌশল 2. যে সকল word কোন কিছু আকাঙ্ক্ষা করা/প্রত্যাশা করা বুঝায় এসব word-এর পর ‘for’ ব্যবহূত হয়। যেমন: 1. Wish for - (আশা করা/প্রত্যাশা করা) 2. Desire for - (আশা করা) 3. Desiderate for (আশা করা/ প্রত্যাশা করা) 4. Long for - (প্রত্যাশা করা) 5. Crave for- (আকাঙ্ক্ষা করা) 6. Covet for - (আকাঙ্ক্ষা করা) 7. Yearn for - (আকাঙ্ক্ষা করা) 8. Hanker for/after 9. Aspire for/after (তবে এই দুটি word hanker এবং aspire- এর পর ‘after’ word- এর ব্যবহার বেশি দেখা যায়) Example: Everybody yearns for success.