সুবীর নন্দীর আবারো হার্ট অ্যাটাক, অবস্থা সংকটাপন্ন

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৩৮

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা গভীর সংকটাপন্ন। গতকাল রবিবার সকালেও তাঁর আবার হার্ট অ্যাটাক হয়েছে। এর আগে, শনিবার সকালেও তার হার্ট অ্যাটাক হয়। এদিকে, সুবীর নন্দীর হার্টে চারটা স্টেন্ট পরানো হয়েছে। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিত্সার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। তিনি জানান, ‘পরপর দুদিন হার্ট অ্যাটাক হওয়াটা খুব উদ্বেগের বিষয়। সুবীরের অবস্থা খুব জটিল, সত্যিই সংকটাপন্ন। চিকিত্সকরা চেষ্টা করে চলছেন, দেখা যাক কী হয়।’