ঘূর্ণিঝড় ফণীর কবল হতে জনগণের জানমালের হেফাজতে বাংলাদেশ আনসার, ভিডিপি

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৩৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সারাদেশে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পূর্বে জনগণের  জানমালের নিরাপত্তা রক্ষায় আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য সদস্যাগণ অংশগ্রহণ করেছেন। বাহিনীর সদস্যরা ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্ব থেকেই সম্ভাব্য সকল দুর্যোগকবলিত স্থান হতে জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে দ্রুত সরিয়ে নেন। বাহিনীর সদস্যরা বর্তমানে রাস্তাঘাট দ্রুত চলাচলের উপযোগী করে তুলতে তত্পরতা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহত্ সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীতে নিয়মিত ও  স্বেচ্ছাসেবী ৬১ লাখ সদস্য সদস্যা নিয়োজিত রয়েছেন। — সংবাদ বিজ্ঞপ্তি