কাঠালিয়ায় মিথ্যা চুরি মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আসামির পিতা মোঃ ছগির বেপারী গতকাল শুক্রবার কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলার আমুয়া গ্রামের ছগির বেপারী তার লিখিত বক্তব্যে বলেন, তার একই বাড়ির শাহজাহান বেপারীর ঘরে গত ১১ জানুয়ারি চুরির ঘটনা ঘটে। ছগির বেপারী বলেন, শাহজাহান বেপারীর সাথে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ। জমিজমা নিয়ে একাধিক মামলাও রয়েছে। শুধুমাত্র আমাদের হয়রানি করার জন্য আমার ছেলে হেলাল বেপারী (২৮),মামুন বেপারী (২৪) ও ভাই পান্না বেপারীসহ (৫০) ১০ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানি করে আসছে।
