কাশ্মিরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৪২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, রাজ্যের অনন্তনাগ জেলায় নিজের বাড়ির সামনেই তাকে গুলি করা হয়। বিজেপি অভিযোগ করেছে, সমপ্রতি ওই নেতার নিরাপত্তা প্রত্যাহার করায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র

পুলিশ জানিয়েছে, শনিবার বিজেপির অনন্তনাগ জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট গুল মোহাম্মদ মীরকে গুলি করে হত্যা করে তিন সন্ত্রাসী। সন্ত্রাসীরা প্রথমে নওগাম ভেরিং এলাকায় তার বাড়ির সামনে আসে। তারা মীরের কাছে গাড়ি চাবি চায়। এরপর মীর গাড়ি চালানোর চেষ্টা করেন। এই সময় সন্ত্রাসীরা মীরকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মীরকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। কাশ্মিরের বিজেপি শাখা ছাড়াও পিডিপির মেহবুবা মুফতি গুল মোহাম্মদ মীরকে হত্যার কড়া নিন্দা জানিয়েছেন। ভারতে চলমান নির্বাচনের মধ্যেই বিজেপি নেতাকে হত্যার ঘটনা ঘটলো।