ইংরেজি
এম জিয়াউর রহমান, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ , ঢাকা
Health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from diseases. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life.
A proverb goes, ‘Health is Wealth’ It means health is equally valuable as gold or any other personal possessions. We may have vast wealth and property, but if we are not healthy we cannot enjoy them.
To keep ourselves healthy, we have to do certain things. We have to eat a balanced diet. We must exercise regularly to keep our body fit for work.
1. Choose the best from the alternatives:
a) Health is the condition of...
(i) body and soul (ii) body (iii) soul and health (iv) body and mind
b) A sound health lies in a ...
(i) body and mind (ii) body and soul (iii) A sound body and mind (iv) Sound body
c) Health can be —— health.
(i) Compares to (ii) Compared to (iii) known to (iv) None of the above
d) Health is an essential for everybody. Here the word “essential” is ––
(i) Adjective (ii) Noun (iii) verb (iv) Adverb
e) Without a sound health, life is ––
(i) pleasant (ii) unenjoyable (iii) difficult (iv) hostile
2. Write whether the following sentences are right or wrong. If wrong write the right statement.
a) Health is a must.
b) concentration on studies is not possible without good health.
c) Gold is as valuable as health.
d) A balanced diet can help to preserve health.
e) One must exercise irregularly to keep fit.
3. Use suitable words in the gaps:
Health is (a).... to be (b).... good health refers (c) ... a body (d)....is freefrom diseases. It is a (e).....for everyone to lead a healthy life. Actually health (f).... more (g)..... than wealth. In order to (h) ..... health, we must eat a (i).... diet and??
4. Fill in the gaps with the right meaning of the word.
(i) Concentrate = ...................
(ii) Equally = ...................
(iii) valuable = ...................
(iv) Disease = ...................
(v) vast = ...................
(vi) condition = ...................
(vii) possession = ...................
(viii) Exercise = ...................
(ix) certain = ...................
(x) Mean = ...................
5. Write answers to the questions:
a) What is health?
b) What is more important in life?
c) Why cannot we concentrate an studies?
d) What we must do to keep fit?
e) What is a balanced diet?
Answers:
1. (a) body and mind.(b) a sound body and mind(c) compared to(d) Noun(e) unenjoyable
2. (a) True
(b) True
(c) False. Correct answer: Health is more valuable than gold.
(d) True
(e) False. Correct answer: One must exercise regularly to keep fit.
3. (a) Considered/known
b) wealth
c) to
d) which
e) must
f) is
g) valuable
h) preserve/keep
i) balanced
j) regularly
4. (i) fix one’s mind
(ii) equivalently
(iii) important
(iv) germs that attack the body
(v) enormas/large
(vi) state
(vii) belongings
(viii) bodily movement
(ix) some sorts of
(x) refer to
5. (a) Health is the condition of body and mind.
(b) Health is more important in life.
(c) If we are not in good health, we cannot concentrate on studies.
(d) Regular exercise is a must to keep fit.
(e) A balanced diet is a kind of food in which there is a balance of all sorts of
বাংলা
মো: জাহাঙ্গীর আলম, শিক্ষক
ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ
পড়ে পাওয়া-৩
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১। পড়ে পাওয়া-গল্পে উল্লেখিত সময়টা ছিল?
উত্তরঃ কালবৈশাখীর।
২। কে কে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে?
উত্তরঃ বিধূ, সিধু, নিধু, তিনু ও বাদল।
৩। কে লেখকের দলের মধ্যে বয়সে বড়?
উত্তরঃবিধূ।
৪।কোন দিকের আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ?
উত্তরঃ দূর পশ্চিম আকাশে।
৫। কোন মাসে পশ্চিম দিকে মেঘের আওয়াজ হয়?
উত্তরঃ বৈশাখ মাসে।
৬। বিধুরা জলে নামল না কেন?
উত্তরঃকালবৈশাখী ঝড় হবে বলে।
৭।কার বাগানের আম বিধুদের অঞ্চলে বিখ্যাত?
উত্তরঃ বাড়ুয্যেদের বাগানের।
৮। বাড়ুয্যেদের বাগানের আম কী নামে পরিচিত?
উত্তরঃ চাঁপাতলীর আম।
৯। কে লেখকের সকল সংশয় দূর করে ছিল?
উত্তরঃবিধূ।
১০। কে সবচেয়ে বিজ্ঞ?
উত্তরঃ বিধূ।
১১। আম ঝরাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তরঃ শিলাবৃষ্টির সঙ্গে।
১২। কারা সন্ধ্যের অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ী ফিরছিল?
উত্তরঃ লেখক ও বাদল।
১৩। কোন গাছের ডালে পথ চলায় বাধা সৃষ্টি করছিল?
উত্তরঃকাঁটাওয়ালা সাইবাবলার ডালে।
১৪। কে পথ চলতে গিয়ে হোঁচট খেল?
উত্তরঃবাদল।
১৫। টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে কী বলে?
উত্তরঃ ডবল টিনের ক্যাশ বাক্স।
১৬। ডবল টিনের ক্যাশ বাক্সে গ্রামাঞ্চলে কী রাখা হয়?
উত্তরঃ টাকা কড়ি রাখা হয়।
১৭। টিনের ক্যাশ বাক্সের সাথে লেখক ও বাদল কোথায় বসে?
উত্তরঃতেতুঁলতলায়।
১৮। আমগুলো একপাশে কী অবস্থায় পড়ে রইল?
উত্তরঃ অনাদৃত।
১৯। কোথায় ভূত আছে?
উত্তরঃ তেঁতুলতলায়।
২০। ‘বাক্সটি কার হতে পারে?’-
উত্তর কী এসেছিল?
উত্তরঃ কোনো গরিব লোকের।
২১। কে কে হঠাত্ ধার্মিক হয়ে উঠলো?
উত্তরঃবাদল ও লেখক।
২২। কোথায় গোপন মিটিং বসলো?
উত্তরঃ বাদলের ডাঙা নাটমন্দিরের কোণে।
২৩। পোস্টার লাগাতে কোন মাপের কাগজ কাটা হল?
উত্তরঃ ঘুড়ির মাপের।
২৪। কার হাতের লেখা সুন্দর?
উত্তরঃ বাদলের।
২৫। কয়টা কাগজে লিখে নদীর ধারে গাছে মেরে দেওয়া হল?
উত্তরঃ তিনখানা।
২৬। কিসের আঠা দিয়ে পোস্টার মেরে দেওয়া হলো?
উত্তরঃ বেলের আঠা দিয়ে।
২৭। তিনদিন পড় কে আসলো?
উত্তরঃ কালামতো লোক আসলো।
২৮। লেখকদের নদীতে কী এলো-
উত্তরঃ ভীষণ বন্যা।
২৯। বড় বড় গাছ কোথায় ভেসে গেল?
উত্তরঃ নদীর স্রোতে।
৩০। বন্যায় কয়টা গরু ভেসে যেতে দেখা গেল?
উত্তরঃ দু একটা গরু।
৩১।বন্যায় কারা সর্বস্বান্ত হয়ে গিয়েছে?
উত্তরঃ অম্বরপুর চরের কাপালিরা।
৩২। কোন মাসে কাপালি নির্বিষ খোলার হাট থেকে আসছিল?
উত্তরঃ জষ্টি মাসে।
৩৩। কাপালির ডবল টিনের বাক্সে কী ছিল?
উত্তরঃ প্রায় আড়াই শো টাকার গয়না ও নগদ টাকা পঞ্চাশটি।
৩৪। বিকট গরমে সকলে নদীর ঘাটে কেন গিয়েছিল?
উত্তরঃ নাইতে।
৩৫। সকলে কান খাড়া করে কী শুনতে পেয়েছিল?
উত্তরঃ মেঘের আওয়াজ।
৩৬। ঝড়ের সময় পশ্চিম দিক থেকে কী উড়ে আসতে লাগল?
উত্তরঃ কালো মেঘের রাশি।
৩৭। কী পড়ে পথ ঢেকে গিয়েছিল?
উত্তরঃ ডালপালা।
৩৮। বাদল কীসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেল?
উত্তরঃ টিনের বাক্স।
৩৯। শীতে কেঁপে মরছি এ কথাটি কে বলেছিল?
উত্তরঃ বাদল।
৪০। কে তালা ভাঙ্গার কথা বলে?
উত্তরঃ বাদল।
৪১। বাদলদের বাড়ির কোথায় বাক্সটি রাখা হয়?
উত্তরঃ বিচুলিগাদায়।
৪২। বর্ষার দিন আকাশ কেমন দেখায়?
উত্তরঃমেঘাচ্ছন্ন।
৪৩। কোন ফুল থেকে বর্ষার হাওয়ার সাথে মিষ্টিগন্ধ ভেসে আসে?
উত্তরঃ চাঁপাফুল।
৪৪। কার আদেশে মিটিং বসে?
উত্তরঃ বিধূর।
