শিক্ষা সংবাদ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে চাকুরী মেলা অনুষ্ঠিত

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ১৮:৩৬
সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের উদ্যোগে ২৩ মার্চ, সাউথইস্ট ইউনিভার্সিটির তেজগাঁও স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপি “চাকুরী মেলা-২০১৩”(Job Fair-2013)- অনুষ্ঠিত হয়। উক্ত “চাকুরী মেলা” উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। উক্ত মেলায় সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব জনাব মোঃ হারুন-আর-রশিদ খান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল ইসলাম (অব;), বোর্ড অব ট্রাস্টিজের চীফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার সৈয়দ আহমেদ কবির (অব:), ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সিরাজউদ্দৌলা শাহিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর সৈয়দ ফখরুল হাসান, ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের ডাইরেক্টর তাহমিনা পারভীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশের খ্যাতনামা ব্যাংক, মিডিয়া, এয়ারলাইন্স, বিভিন্ন কর্পোরেট কোম্পানীসহ ৪০টিরও বেশি প্রতিষ্ঠান উক্ত মেলায় অংশ গ্রহণ করে।