অ্যাপল নোটবুক ও ডেস্কটপে আইপড শাফল ফ্রি

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ১৯:৩৭
প্রতিটি অ্যাপল নোটবুক ও ডেস্কটপের সাথে আইপড শাফল ফ্রি দিচ্ছে কম্পিউটার সোর্স। তবে এ সুবিধা পেতে গ্রাহককে অ্যামেক্স ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে এবং তার জন্য অতিরিক্ত ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে না। ধানমন্ডি ২৭-এ অবস্থিত কম্পিউটার সোর্স ব্র্যান্ড শপ, বসুন্ধরা সিটি ব্রাঞ্চ, গুলশান ২-এর হোসনা টাওয়ারের গুলশান শাখা, এইচএম প্লাজার উত্তরা শাখা এবং আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি মার্কেটের আইডিবি শাখা থেকে এই সুযোগ গ্রহণ করা যাবে।