বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের আওতাধীন ঢাকার কার্যালয়সমূহের কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয়। এতে সংগীত, নৃত্য, কৌতুক, অভিনয়, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় অংশগ্রহণ করেন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ। অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, হিসাব মহানিয়ন্ত্রক আবুল ফয়েজ মো. আবিদ, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জুবায়ের আহমেদ খান, অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ে মো. জহুরুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেনসহ এ বিভাগের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি
