ভেনিজুয়েলায় সামরিক কপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

আপডেট : ০৬ মে ২০১৯, ০০:৪৫

ভেনিজুয়েলায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন লেফটেন্যান্ট কর্নেল এবং পাঁচজন জুনিয়র পদমর্যাদার কর্মকর্তা। স্থানীয় সময় শনিবার সকালে রাজধানী কারাকাসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। -বিবিসি