লিগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৩
চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে সিটি কর্পোরেশন গ্রীণ খেলবে দুর্বল ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে। অপরদিকে সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দুই সেরা দল ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ও এফএমসি পরস্পরের মুখোমুখি হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি এবং রাইজিং স্টার ক্লাব ও সিটি কর্পোরেশন একাদশের খেলার মধ্যদিয়ে গতকাল লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হয়। এতে জিতেছে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি ও সিটি কর্পোরেশন একাদশ। মোহামেডান স্পোর্টিং ক্লাব এ পর্যন্ত লিগে জয়ের মুখ দেখেনি।