সৈয়দপুর রেল কোয়ার্টার থেকে রেলের ১৮টি খণ্ড উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৭
নীলফামারী জেলার সৈয়দপুরে একটি পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ১৮টি রেললাইন উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ ওই রেললাইনগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত রেললাইনগুলো সৈয়দপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের হেফাজতে দেয়া হয়েছে। জানা যায়, সৈয়দপুর শহরের মুন্সিপাড়া রেলওয়ে কলোনীর ৩২৮/এ নম্বর কোয়ার্টারটি রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। আর ওই কোয়ার্টারটি দখল করে নেন ওয়াহিদ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি কোয়ার্টারের সীমানা খুঁটি হিসেবে লাগানো রেলওয়ে লাইনগুলো খুলে বিক্রি করে আসছিল। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা ওই কোয়ার্টার তল্লাশিতে যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।