দশম শ্রেণির পড়াশোনা : পদার্থবিজ্ঞান

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ১৮:৩৫
পদার্থবিজ্ঞান জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক পদার্থ বিজ্ঞান, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায়-১৭, দৃষ্টি সহায়ক যন্ত্র মডেল প্রশ্নপত্র (নৈর্ব্যক্তিক) ১। ক্যামেরার ফিল্মের উপর কীসের প্রলেপ থাকে? ক. আয়রন অক্সাইড খ. পারদ গ. সিলভার হ্যালাইড ঘ. জিঙ্কের গুঁড়া ২। আধুনিক ক্যামেরায় আলোক সম্পাতের সময় কত? ক. 0.1s থেকে .001s খ. .2s থেকে .002s গ. 0.2-.002s ঘ. কোনটি নয় ৩। কোনটি চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? ক. কর্ণিয়া খ. কৃষ্ণমণ্ডল গ. আইরশ ঘ. কোনটি নয় ৪। রেটিনা ও চক্ষু লেন্সের মাঝে জেলি জাতীয় কোন পদার্থ থাকে? ক. অ্যাকুয়াস হিউমার খ. ভিট্রিয়াস হিউমার গ. কর্ণিয়া ঘ. কোনটি নয় ৫। চোখের লেন্স রেটিনার উপর যে বিম্ব গঠন করে সেটি কেমন হয়? ক. সোজা খ. উল্টো গ. কোনটি নয় ঘ. একটু কালো ৬। কোনটি তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়? ক. রড খ. কোণ গ. কর্ণিয়া ঘ. আইরিশ ৭। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের চশমার লেন্স কেমন হওয়া উচিত? ক. অবতল খ. উত্তল গ. দ্বি-উত্তল ঘ. কোনটি নয় ৮। চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি? ক. ডায়াফ্রাম খ. কর্ণিয়া গ. কৃষ্ণমণ্ডল ঘ. রড ৯। মানব চক্ষুর কোন অংশ ডায়াফ্রামের কাজ করে? ক. রড খ. কোণ গ. কর্ণিয়া ঘ. আইরিশ ১০। বিবর্ধক কাঁচে গঠিত বিম্ব কিরূপ? ক. সোজা ও খর্বিত খ. সোজা ও বিবর্ধিত গ. উল্টো ও খর্বিত ঘ. বাস্তব ও খর্বিত ১১। জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত বিম্ব কীরূপ? ক. উল্টো ও বিবর্ধিত খ. সোজা ও বিবর্ধিত গ. সোজা ও খর্বিত ঘ. উল্টো ও খর্বিত ১২। কোন বিজ্ঞানী সর্বপ্রথম নভোবীক্ষণ যন্ত্র তৈরি করেন? ক. থেলিস খ. কেপলার গ. রবার্ট হুক ঘ. আলেক্সান্ডার ফ্লেমিং ১৩। স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বস্তু? ক. ২৫ সে.মি খ. ২০ সে.মি. গ. ১০ সে.মি. ঘ. ১৫ সে.মি. ১৪। স্বাভাবিক চোখের জন্য দূর বিন্দুর দূরত্ব কত? ক. অসীম খ. 25 cm গ. 100 cm ঘ. 100 m ১৫। চোখের আলোক সংবেদন আবরণ কোনটি? ক. রেটিনা খ. কর্ণিয়া গ. আইরিশ ঘ. লেন্স ১৬। একটি বস্তু ছোট-বড় দেখার কারণ— ক. বীক্ষণ কোণ খ. চোখ গ. ক্যামেরা ঘ. বস্তুর উপাদান ১৭। কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যে জেলি জাতীয় কি পদার্থ থাকে? ক. অ্যাকুয়াস হিউমার খ. ভিট্রিয়াস হিউমার গ. রেটিনা ঘ. আইরিশ ১৮। জটিল অণুবীক্ষণ যন্ত্রে লক্ষ্যবস্তু আলোকিত করা হয় কিসের মাধ্যমে? ক. অবতল দর্পণ খ. উত্তল দর্পণ গ. পেরিস্কোপ ঘ. কোনটিই নয় ১৯। বস্তুর নেগেটিভ তৈরির পূর্বে ফিল্মকে পানিতে ধুয়ে হাইপোতে ডুবানো হয়। হাইপোর রাসায়নিক নাম কী? ক. সিলভার নাইট্রেট খ. সিলভার হ্যালাইড গ. সালফিউরিক এসিড ঘ. সোডিয়াম থায়োসালফেট ২০। রোটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে? ক. মস্তিক খ. আইরিশ গ. অপটিক নার্ভ ঘ. রেটিনা ১। গ ২। ক ৩। গ ৪। খ ৫। খ ৬। খ ৭। ক ৮। গ ৯। ঘ ১০। খ ১১। ক ১২। খ ১৩। ক ১৪। ক ১৫। খ ১৬। ক ১৭। ক ১৮। ক ১৯। ঘ ২০।