সারাদেশে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:১৫
গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।—খবর দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের। চাঁপাইনবাবগঞ্জ \ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথভাবে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। সিভিল সার্জন অফিস চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সভার সভাপতি সিভিল সার্জন ডা. আবু ইউসুফ, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল মাতিন, জেলা যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রক কর্মকর্তা তসলিম উদ্দিন, আমিরুল ইসলাম জীবন, শীষ মোহাম্মদ। টাঙ্গাইল টাঙ্গাইলে যথাযথ গুরুত্বসহকারে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিস, নাটাব জেলা শাখা ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথভাবে কর্মসূচি হাতে নেয়। হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাব মিলনায়তনে নাটাব জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএর সভাপতি ও ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। মৌলভীবাজার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এনজিও জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) হীড বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে সিভিল সার্জনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পঞ্চগড় পঞ্চগড়ে রবিবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও নাটাবের আয়োজনে দুপুরে একটি বর্ণাঢ্য র্যালী সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক, এমও (সিএস) ডা.মনসুর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একে এম বদরুজ্জামান, পিএম হরিপদ রায়, টিএল এম আই, পিও আব্দুল বাতেন টিএল সিএ, আব্দুর রাজ্জাক, নাটাবের সাধারণ সম্পাদক মো.কাওছার আলী, এনজিওর পক্ষে ধর্ম নারায়ণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এজিও কর্মী, বিভিন্ন পেশার মানুষ র্যালীতে অংশ নেন। বাগেরহাট “যতদিন বাঁচবো-যক্ষ্মাকে রুখবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে রবিবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। স্থানীয় স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধা গোবিন্দগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা কর্মসূচির আয়োজনে র্যালি শহর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল জলিল। সভায় সভাপতিত্ব করেন মেডিক্যাল অফিসার ডাঃ সুলতান আহামেদ। এতে বক্তব্য রাখেন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার পবিত্র কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর নজরুল ইসলাম, সেনিটারী ইন্সপেক্টর মিলন গুন। ভাণ্ডারিয়া (পিরোজপুর) পিরোজপুর ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক-এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত্ হোসেন হাজরা-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ ইখতিয়ার হোসেন, ডাঃ নাদীমুল ইসলাম, ডাঃ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য উপ-পরিদর্শক সুখরঞ্জন পাল ও ব্র্যাক-এর বিকাশ অধিকারী প্রমুখ। জীবননগর (চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গা জীবননগরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হাসানুজ্জামান নুপুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা। খালিয়াজুরী (নেত্রকোনা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে খালিয়াজুরীতে যক্ষ্মা দিবসের র্যালি ও আলোচনা সভা হয়েছে। খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত যক্ষ্মা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আতিকুর রহমান। কাহালু (বগুড়া) বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে বগুড়া কাহালুতে ব্র্যাকের আয়োজনে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে কাহালু উপজেলা হাসপাতালের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী ছালেহ মুস্তানজির, কাহালু হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান রতন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু উপজেলা ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ম্যানেজার সেলিম রেজা। নাসিরনগর (বি.বাড়িয়া) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় উপজেলা সদরে এক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবু ছালেহ মো. মুসা খানের সভাপতিত্বে ব্র্যাক ম্যানেজার নাসিরউদ্দিন মোল্লার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। হোমনা (কুমিল্লা) জাতীয় যক্ষ্মা দিবস পালন উপলক্ষে হোমনা উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক উপজেলা স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হারুন-অর-রশিদ । বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা লেপ্রা বাংলাদেশ ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজার রহমান, ডা. ডলি রানী, ডা. নুরুল হুদা, লেপ্রার কর্মকর্তা রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক মধুসূদন পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, আব্দুল হালিম ও রমিজউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। কোটালীপাড়া (গোপালগঞ্জ) গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে । বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. যদুনাথ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আরএমও ডা. প্রেমানন্দ মন্ডল। চরভদ্রাসন (ফরিদপুর) উপজেলা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন যক্ষ্মা দিবস উপলক্ষে এক র্যালি বের করে। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ডা. ওবায়দুর রহমান ও ডা. আরিফ উপস্থিত থেকে যক্ষ্মার ব্যাপারে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।